Sylhet Today 24 PRINT

ধানখেতে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ

জগন্নাথপুর প্রতিনিধি: |  ২২ মে, ২০২৩

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধানখেত থেকে মনির মিয়া (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামে এই ঘটনা ঘটে।

বৃদ্ধ মনির মিয়া খাশিলা গ্রামের মৃত মন্তাজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল সকালে ডেমি ধান কাটার জন্য বাড়ি থেকে বের হন বৃদ্ধ মনির মিয়া। সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাঁকে খুঁজতে বের হন। পরে ধানখেতে ওই বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়।

জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন বলেন, হৃদরোগ আক্রান্ত হয়ে ওই বৃদ্ধের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের কারও কোনো অভিযোগ নেই। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.