Sylhet Today 24 PRINT

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মধ্যে গোল মরিচের উৎপাদন বৃদ্ধি ও ব্যবস্থাপনাবিষয়ক কর্মশালা

জৈন্তাপুর প্রতিনিধি |  ২২ মে, ২০২৩

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান ও চা-উৎপাদন প্রযুক্তি বিভাগের বাস্তবায়নে এবং বি.এ.এস ইউএসডি এর অর্থায়নে সিলেট অঞ্চলে গোল মরিচের বর্তমান অবস্থা, উৎপাদন ও  ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মে) জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

জৈন্তাপুর উপজেলা সদর এবং মোকামপুঞ্জি খাসিয়া পল্লীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তত ৫০ জন নারী-পুরুষ এই কর্মশালায় অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেযারম্যান কামাল আহমদ।

কর্মশালায় বক্তারা বলেন, সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকার আবহাওয়া ও পরিবেশ অনেকটা ভলো থাকায় এখানে গোল মরিচ চাষাবাদ ও উৎপাদনের উপযুক্ত জায়গা। প্রান্তিক কৃষকদের গোল মরিচ চাষের সামগ্রিক অবস্থা ও প্রচলিত পদ্ধতি বিষয়ে  সঠিক ভাবে প্রশিক্ষণ দেওয়া হলে প্রতিটি বসতবাড়িতে গোল মরিচ উৎপাদন করা সম্ভব।  সরকার কৃষি অধিদপ্তরের মাধ্যমে দেশের প্রান্তিক চাষিদের উৎপাদন মুখি কাজে এগিয়ে আসতে বিভিন্ন প্রকল্প বাস্তবয়ান করে যাচ্ছে। দেশের সীমানা পেরিয়ে এখন বিদেশে গোল মরিচের অনেক চাহিদা রয়েছে। মসলা জাত হিসাবে গোল মরিচ এখন প্রতিনিয়ত ব্যবহার করা হচ্ছে। জৈন্তাপুর সাইট্রাস গবেষনা সেন্টারের বৈজ্ঞানিক কর্মকর্তাগণ গোল মরিচ উৎপাদন ও চাষাবাদ কাজে কৃষকদের নানা ভাবে উৎসাহ দিয়ে আসছেন।

অনুষ্ঠানে রিসোর্স পারর্সন হিসাবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান ও চা উৎপাদন প্রযুক্তি বিভাগের প্রধান গবেষক প্রফেসার ড. মো: মাসুদুর রহমান, সহকারী প্রধান গবেষক প্রফেসার ড. মো: সামিউল আহসান তালুকদার, পরিচালক গবেষনা প্রফেসার ড. ছফি উল্লাহ ভুইয়া, জৈন্তাপুর সাইট্রস গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এস এম লুৎফুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট কৃষি অধিদপ্তর (শস্য) প্রকল্পের অতিরক্তি উপ-পরিচালক মো: ফারুক হোসেন, জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা এবিএম খায়রুল আলম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। অনুষ্ঠানে জৈন্তাপুর সাইট্রাস গবেষনা সেন্টারের পক্ষ থেকে কর্মশালায় অংশ গ্রহনকারী সকলকে দু'টি করে গোল মরিচের চারা বিতরণ করা হয়েছে। পরে গোল মরিচ প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.