Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, প্রতিবাদে তাহিরপুরে মোটরসাইকেল র‍্যালি

তাহিরপুর প্রতিনিধি: |  ২২ মে, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগের সভাপতি ও সুনামগঞ্জ-১ আসনে আ. লীগের মনোনয়ন প্রত্যাশী সেলিম আহমেদের উদ্যোগে উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট থেকে প্রতিবাদ র‍্যালি শুরু হয়।

পরে র‌্যালিটি বাদাঘাট বাজারে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগের সভাপতি সেলিম আহমেদসহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এসময় আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার (২১ মে) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাই স্কুল মাঠে মহানগর এবং জেলা বিএনপির জনসমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। একদফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.