জুড়ী প্রতিনিধি: | ২৩ মে, ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতাকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জুড়ী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
সোমবার মিছিলটি উপজেলা আওয়ামী লীগের কার্যালয় হতে শুরু করে জুড়ী শহর প্রদক্ষিণ করে।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস, জায়ফরনগর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, উপজেলা আওয়ামী লীগ নেতা ইমরুল ইসলাম, আফজল হোসেন চিকন, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সহ সভাপতি সাইরুল আলম, হাসান তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ, আহমদ আল আজাদ সোহাদ, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ রাজি, গোয়ালবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি এমদাদুল ইসলাম চৌধুরী মাছুম, পশ্চিম জুড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, জায়ফর নগর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মতিউর রহমান রাজিব, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূইয়া উজ্জ্বল, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এআর সাজেদ প্রমুখ।
উল্লেখ্য, গত শনিবার (২১ মে) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাই স্কুল মাঠে মহানগর এবং জেলা বিএনপির জনসমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। একদফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে।’