Sylhet Today 24 PRINT

সংরক্ষিত আসন: শোভা আক্তারের মনোনয়নপত্র দাখিল

সিলেট সিটি করপোরেশন নির্বাচন ২০২৩

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মে, ২০২৩

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৩৭,৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডের (সংরক্ষিত আসন) কাউন্সিলর পদপ্রার্থী মোছা. শোভা আক্তার সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেট অঞ্চল ও রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করছেন।

সোমবার (২২ মে) বিকালে তিনি মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের বলেন, নির্বাচিত হলে অবশ্যই ওয়ার্ডের জনগণকে সাথে নিয়ে কাজ করব। ৩৭,৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ড নতুন করে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হয়েছে। সিটি করপোরেশনে আসায় এখানে অনেক উন্নয়ন কাজ করার সুযোগ রয়েছে। এই তিনটি ওয়ার্ডের সর্বস্তরের মানুষের চাওয়া-পাওয়ার প্রতিফলন ঘটাতেই আমাকে নির্বাচন করতে হচ্ছে। নির্বাচনে বিজয়ের মাধ্যমে এসকল ওয়ার্ডবাসীকে সাথে নিয়ে সঠিক পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম শুরু করব।

মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন প্রস্তাবক মো. নূরুল ইসলাম, সমর্থক মো. আব্দুল মোছাব্বির, সুন্দর আলী, মঞ্জু আহমদ, সালমান আহমদ, মুরাদ ও বাবুল আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.