Sylhet Today 24 PRINT

৩৯ নং ওয়ার্ড: আমির উদ্দিনের মনোনয়নপত্র জমা

সিলেট সিটি করপোরেশন নির্বাচন ২০২৩

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মে, ২০২৩

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৩৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী আমির উদ্দিন আহমদ সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেট অঞ্চল ও রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল করছেন।

সোমবার (২২ মে) দুপুরে তিনি মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের কাছে বলেন, নির্বাচিত হলে অবশ্যই ওয়ার্ডের জনগণকে সাথে নিয়ে কাজ করব।

মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন প্রস্তাবকারী ইয়াকুব আলী, সমর্থনকারী রহিম উদ্দিন, মনোয়ার হোসেন, ছইল মিয়া, হানিফ আলী, তাজির আলী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.