মাধবপুর প্রতিনিধি | ২৩ মে, ২০২৩
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ ইং শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হয়েছেন মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফেরদৌস ওয়াহিদ।
তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২২ সালেও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অ্যাম্বাসেডর ২০২২ নির্বাচিত হয়েছিলেন।
ফেরদৌস ওয়াহিদ সারা বাংলাদেশের শিক্ষকদের জনপ্রিয় পোর্টাল শিক্ষক বাতায়নে সেরা কন্টেন্ট নির্মাতা ২০২১ নির্বাচিত হয়েছিলেন এবং অনলাইন ক্লাস ও শিক্ষা বিষয়ক বিভিন্ন অনলাইন কার্যক্রমের জন্য শিক্ষক বাতায়নে সেরা অনলাইন পারফর্মার ২০২২ নির্বাচিত হয়েছিলেন।
করোনাকালে নিয়মিত অনলাইন ক্লাস গ্রহণের স্বীকৃতি স্বরূপ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অনলাইন ক্লাস গ্রহণকারী শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন।
করোনাকালে উপজেলার অনলাইনভিত্তিক বিভিন্ন অনলাইন স্কুল পরিচালনা করেছিলেন তিনি। মাধবপুর উপজেলার শিক্ষার পরিবেশ ধরে রাখার জন্য তিনি নিয়মিত অনলাইন স্কুল পরিচালনা করছেন।