Sylhet Today 24 PRINT

৩৬ নং ওয়ার্ড: তজমুল ইসলামের মনোনয়নপত্র দাখিল

সিলেট সিটি করপোরেশন নির্বাচন ২০২৩

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মে, ২০২৩

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নবগঠিত ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছেন তজমুল ইসলাম।

সোমবার বিকেলে নগরীর মেন্দিবাগস্থ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়ন জমা দেন।

মনোনয়ন জমাদান শেষে তিনি বলেন, ৩৬ নম্বর নবগঠিত একটি ওয়ার্ড। এ ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ড একটি বিশাল চ্যালেঞ্জ। আর এ চ্যালেঞ্জ নিতে ও জনসেবাকে ইবাদত মনে করে প্রার্থী হয়েছি। ওয়ার্ডবাসীর সহযোগিতা পেলে দ্রুত সময়ের মধ্যে স্মার্ট একটি ডিজিটাল ওয়ার্ড গঠন করকে পারব ইনশাআল্লাহ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.