Sylhet Today 24 PRINT

গাছে গাছে শোভা পাচ্ছে জাতীয় ফল কাঁঠাল

চুনারুঘাট প্রতিনিধি |  ২৩ মে, ২০২৩

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে গাছে গাছে শোভা পাচ্ছে জাতীয় ফল কাঁঠাল।

চা-বাগান সমৃদ্ধ পাহাড়ি এলাকা এই উপজেলাতে বৈশাখের মাঝামাঝিতে পাওয়া যাচ্ছে পাকা কাঁঠাল। তবে গ্রামাঞ্চলেও পুষ্টিগুণে ভরা সম্পন্ন এই কাঁঠাল পাকতে যদিও আর কিছুদিন বাকি রয়েছে। পাহাড়ি পাকা কাঁঠাল সাথে গ্রামাঞ্চলের কাঁচা কাঁঠালও বিভিন্ন হাট-বাজারে পাওয়া যাচ্ছে।

উপজেলার চণ্ডী মাজার সংলগ্ন পুরাতন ঢাকা-সিলেট সড়কের রাস্তার দুপাশে পাহাড়ি কাঁঠালের হাট বসে, সেই হাটে বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসে উপজেলাসহ বিভিন্ন স্থানে কাঁঠাল সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন এবং বেচাকেনা করছেন।

অন্যদিকে কাঁচা কাঁঠালের তরকারি খেতে অনেকেই পছন্দ করে, তাই আবার অনেক ক্রেতা কাঁচা কাঁঠাল কিনে নিয়ে যাচ্ছেন।

উপজেলার বিভিন্ন সড়কের দুপাশে প্রচুর পরিমাণ কাঁঠাল ধরেছে। এই কাঁঠাল মানুষের নজর কাড়ে ফল ও তরকারি হিসাবে বেশ বিবেচিত।

তাছাড়া গবাদিপশুর জন্য কাঁঠাল উন্নত গোখাদ্য হিসাবেও ব্যবহার করা হয়ে থাকে।

পুষ্টিগুণে সমৃদ্ধ এই কাঁঠালের কোনো অংশই পরিত্যক্ত নয়। বহু পুষ্টিগুণে সমৃদ্ধ এই কাঁঠাল এখনো হাট-বাজারে তেমন উঠতে শুরু না হলেও আর কিছুদিন পরেই পুরোদমে শুরু হবে পাকা কাঁঠাল, সেই পাকা কাঁঠাল নিজেদের পাশাপাশি বাণিজ্যিক ভাবে দেশের বাইরেও রপ্তানি করে থাকেন ব্যবসায়ীরা৷

এদিকে কাঁঠাল মুকুলের আসা সময়ে পর্যাপ্ত বৃষ্টি না হওয়া, প্রকট খরায় কাঁঠাল ঝরে পড়েছে এবং ছোট আকার হয়েছে। ঝরে পড়া, ছোট আকার হলেও কাঁঠালের ফলন ভালো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.