Sylhet Today 24 PRINT

চিনির বাজার বাগে আনতে বানিয়াচংয়ে অভিযান

বানিয়াচং প্রতিনিধি |  ২৩ মে, ২০২৩

চিনির বাজারে অস্থিরতাসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিরোধে বানিয়াচং উপজেলা সদরের গ্যানিংগঞ্জ বাজারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ এই অভিযান পরিচালনা করেন।

এ সময় সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে চড়া দামে চিনি বিক্রি, মূল্য তালিকা না থাকা এবং অনিয়মের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। বানিয়াচং থানা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ বলেন, বাজারের চিনি একেক দোকানে একেক দামে বিক্রি হচ্ছে। কোনো দোকানে ১২৫ টাকা আবার কোনো দোকানে ১১৫ টাকা থেকে ১২০ টাকায় কেজিকে বিক্রি হচ্ছে চিনি। সরকার নির্ধারিত দামের ব্যত্যয় করে চিনি বিক্রয় করলে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.