Sylhet Today 24 PRINT

সিলেট মহানগর বিএনপির পদযাত্রা রোববার

নিজস্ব প্রতিবেদক: |  ২৪ মে, ২০২৩

উচ্চ আদালতের নির্দেশনা অধীন আদালত ও সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় গ্রেপ্তার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং ও সরকারের সর্বগ্রাসী দুর্নীতিসহ ১০ দফা দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করবে সিলেট মহানগর বিএনপি।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর বিএনপি এই তথ্য জানায়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৮ মে রোববার বেলা ২টায় নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে এই পদযাত্রা শুরু হবে। কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয়, সিলেট বিভাগীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

যথা সময়ে উপস্থিত থেকে রোববারের পদযাত্রা কর্মসূচি সফল করার জন্য সিলেট মহানগর বিএনপি, ৪২টি ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.