Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে রাস্তার পাশ থেকে গোলাপগঞ্জের বৃদ্ধের লাশ উদ্ধার

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ২৬ মে, ২০২৩

প্রতীকী ছবি

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় মো. সজিব আলী (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ মে) রাত সাড়ে ৮টায় উপজেলার চানপুর-মল্লিকপুর সড়কের ফেঞ্চুগঞ্জ সেতুর নিচে রাস্তার পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, রাস্তার পাশে লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে। ইতিমধ্যে লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ গ্রামে।

সরেজমিনে দেখা যায়, তার মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি ও নীল সাদা চেক লুঙ্গি। পুলিশ ও স্থানীয়দের ধারণা, গাড়ির ছাদ থেকে পড়ে অথবা ভারি কোনো বস্তুর আঘাতে তার মৃত্যু হয়েছে।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের লোকজন এসেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.