Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে পৃথক অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

চুনারুঘাট প্রতিনিধি |  ২৬ মে, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাটে পৃথক অভিযানে ৫০ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী এবং অপর দুইজসহ ৪ জন গ্রেপ্তার হয়েছেন।

পুলিশের হাতে গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ২নং আহম্মদাবাদ ইউপির কালিশিরি গ্রামের মৃত আনছব আলীর পুত্র ফারুক মিয়া (৫৫) ও তার স্ত্রী (৪৮)।

পুলিশ জানায়, শুক্রবার ভোররাতে উপজেলার ২ নং আহম্মদাবাদ ইউপির কালিশিরি গ্রামে তাদের বসতঘরে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আড়াই বস্তায় ভরে রাখা ৩০ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক টিম উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ চুনারুঘাট পৌর শহরের চন্দনা এলাকার মোহাম্মদ আলীর পুত্র পাভেল (২৫), তার সহযোগী চন্দনা প্রকাশ ধলাইপাড় এলাকার ইউনুছ আলীর পুত্র কাউসারকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।

বিকালে তাদের হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি মো. রাশেদুল হক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.