Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিচারপতি জাহাঙ্গীর

বানিয়াচং প্রতিনিধি |  ২৬ মে, ২০২৩

হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন হবিগঞ্জের আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

শুক্রবার (২৬ মে) দুপুরে তিনি এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিচারপতি হবিগঞ্জে পৌছলে সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার প্রদান করে পুলিশের একটি চৌকস দল।

উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এরআগে বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার এস এম মুরাদ আলী।

পরে তিনি হবিগঞ্জ আদালত প্রাঙ্গণে নানা প্রজাতির বৃক্ষরোপণ অভিযানে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোঃ হাসানুল ইসলাম, সিভিল সার্জন নুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খলিলুর রহমান, সদর থানর অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.