Sylhet Today 24 PRINT

সাংবাদিক শাকিলের পিতৃবিয়োগ

মাধবপুর প্রতিনিধি |  ২৮ মে, ২০২৩

বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক ও ডিআরইউ'র স্থায়ী সদস্য সালমান তারেক শাকিলের পিতা হাফেজ মোহাম্মদ নূরুজ্জামান (৭৫) আর নেই।

শনিবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুরে নিজ গ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে হাফেজ মোহাম্মদ নূরুজ্জামান তার স্ত্রী, চার সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ২০২০ সাল থেকে তিনি শারীরিক অসুস্থতার কারণে শয্যাশায়ী ছিলেন।

মৃত্যুর আগে ধর্মঘর মাদ্রাসা তাহফিজুল কোরআনের আজীবন প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। শিক্ষকতা জীবনের প্রায় পুরো সময় তিনি দারুল উলুম হরষপুর হেফজ বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.