Sylhet Today 24 PRINT

স্বেচ্ছাসেবক দল নেতা জামালের মুক্তি দাবি জেলা বিএনপির

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মে, ২০২৩

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলার আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছে সিলেট জেলা বিএনপির।

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এক বিবৃতিতে জামালের মুক্তির দাবি জানান।

তারা বলেন, জেল, জুলুম ও নির্যাতন করে বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বন্ধ করা যাবে না। দেশের মানুষ জেগে উঠেছে, রাজপথে নেমেছে। এই ফ্যাসিস্ট সরকারের পতন অনিবার্য।

উল্লেখ্য, শনিবার বিকালে সিলেট নগরের দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সামনে থেকে আব্দুল আহাদ খান জামালকে গ্রেপ্তার করে পুলিশ।

এরআগে ২০১৫ সালের ২২ নভেম্বর খান জামালকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই দিন রাত পৌনে ১টার দিকে সিলেট মহানগরের মিরাবাজারস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.