Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে দেশীয় অস্ত্রসহ জনতার হাতে ডাকাত আটক

চুনারুঘাট প্রতিনিধি: |  ২৮ মে, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় অস্ত্রসহ মোতালিব মিয়া (৩৩) নামে এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

মোতালিব মিয়া উপজেলার ১০ নম্বর মিরাশী ইউপির নিশ্চিন্তপুর এলাকার ইয়াকুব মিয়ার ছেলে।

জানা গেছে, ডাকাত মোতালিব মিয়া, শাহীন মিয়া দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নিশ্চিন্তপুরের পাহাড়ি এলাকার নির্জন রাস্তার পাশ আলোনিয়া গ্রামের নেনাই শীলকে মারধর করে নগদ টাকা লুটে নেয়। পরে নেলাই শীল ১০ নম্বর মিরাশী ইউপি চেয়ারম্যানের শরণাপন্ন হলে রোববার ভোররাত ৪টায় স্থানীয় জনতাসহ চেয়ারম্যান মানিক সরকার মোতালিব মিয়াকে আটক করেন। এসময় তার কাছ থেকে একটি রামদা ও একটি করাত উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে মোতালিব মিয়াকে আটকের সময় তার তার সহযোগী শাহীন মিয়া পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি মো. রাশেদুল হক।

তিনি বলেন, চুনারুঘাট থানায় মামলা দায়ের পর বিকেলে মোতালিব মিয়াকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.