Sylhet Today 24 PRINT

আগুনে স্বপ্ন পুড়ে ছাই

অঞ্জন রায়, নবীগঞ্জ  |  ২৮ মে, ২০২৩

‌'দীর্ঘদিন পরিশ্রম করে সাজানো-গোছানো আমাদের ছোট সংসার। হঠাৎ আগুনে এভাবে নিমিষেই সব পুড়ে ছাই হয়ে যাবে ভাবতেও পারিনি। তিল তিল করে গড়ে তোলা স্বপ্নও সেই সঙ্গে পুড়ে গেল। আমরা নিঃস্ব হয়ে গেলাম।'- এভাবেই আহাজারি করছিলেন মাস্টার্স অধ্যায়নরত ছাত্রী জুবলি রাণী তালুকদার।

জুবলি রাণী তালুকদার হবিগঞ্জ জেলার নবীগঞ্জের বড় ভাকৈর ইউনিয়নের হলিমপুর গ্রামে জগদীশ দাশের মেয়ে। গত বৃহস্পতিবার (২৫ মে) দিবাগত রাত ২টায় জুবলিদেরঘরসহ আশপাশের ১৪ টি বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

জুবলি রাণী তালুকদারের পিতা কালা চাঁদ তালুকদার কৃষি কাজ করে সংসার চালান। জুবলি রাণী তালুকদারের দুই ভাই মিটু তালুকদার (২২), মিশু তালুকদার (১৮) বাবার কৃষি কাজে সহায়তা করে।

শনিবার (২৮ মে) বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, জুবলি রাণী তালুকদারের বসত ঘর সহ ১৪ বসত ঘর ১২ গরু আগুনে পুড়ে ছাই। ১৪ টি পরিবারে ৫২ জন মানুষ খোলা আকাশে জীবন যাপন করছে।

জুবলি রাণী তালুকদার সাথে কথা হলে কান্নাজড়িত কন্ঠে বলেন, আমরা এখন নিঃস্ব হয়ে গেছি। আমি ভাই বোনের মাঝে বড়। আমার বাবা কৃষি কাজ করে আমারে লেখাপড়া করিয়েছেন। আমি এম সি কলেজে মাস্টার্স প্রথম বর্ষে অধ্যায়নরত আছি। আমার সব ধরনের সার্টিফিকেট পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে আমাদের মাথা গোঁজার একটি ঠাঁই চাই। আমার সার্টিফিকেটগুলো পুনরায় পাওয়ার জন্যও জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.