জুড়ী প্রতিনিধি | ২৯ মে, ২০২৩
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদকপ্রাপ্তির ৫০তম বছর পূর্তিতে রোববার জুড়ী উপজেলা প্রশাসন কর্তৃক চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. হুমায়ুন কবির, উপজেলা যুবলীগের সভাপতি মামুন সাজু, সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম (তারা মিয়া মাস্টার), উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. এনামুল হক, নির্বাচন অফিসার মো. হাফিজুর রহমান, সমবায় কর্মকর্তা নিখাত সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলাউদ্দিন, তৈয়বুন্নেছা খানম সরকারি সরকারি কলেজের প্রভাষক মো. সাখাওয়াত হোসেন, জুড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাষ রুদ্র পাল, মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকলিমা বেগম, জাঙ্গিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আয়েশা বেগম প্রমুখ।
পরে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।