Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় রেললাইনের পাশে পড়েছিল অজ্ঞাত নারীর লাশ

কুলাউড়া প্রতিনিধি: |  ২৯ মে, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক নারীর (৬০) লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ।

সোমবার (২৯ মে) দুপুরে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ইছবপুর রেলব্রিজ নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকালে কুলাউড়া উপজেলাধীন টিলাগাঁওয়ের ইছবপুর রেলব্রিজের পাশে ওই নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ওসি আরও জানান, সোমবার সকালে কোনো এক ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.