Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বিশ্ব মা দিবস পালিত

কমলগঞ্জ প্রতিনিধি: |  ২৯ মে, ২০২৩

মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব মা দিবস ২০২৩ পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজোয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী, প্রেসক্লাব সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, শাহীন আহমেদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.