বড়লেখা প্রতিনিধি | ০৯ ফেব্রুয়ারী, ২০১৫
জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘বিএনপি-জামায়াত জোট অবরোধ-হরতালের নামে পেট্রল বোমা দিয়ে নিরীহ মানুষ মারছে আর আওয়ামীলীগ সরকার সাধারন জনগনের জীবন মানন্নোয়নে কাজ করে যাচ্ছে। বিএনপি-জামায়াত জোট একের পর এক জ্বালাও-পোড়াও রাজনীতি করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তার লিপ্ত রয়েছে। তিনি সাধারন জনগনকে এসব চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।’
তিনি মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলায় গরীব ও দুঃস্থ জনসাধারনদের জন্য প্রধানমন্ত্রীর ত্রান ভান্ডারের ৫০০টি কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
গরীব ও দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি আরো বলেন, ‘আওয়ামীলীগ সরকার দরিদ্র গর্ভবতী মহিলাদের ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধি সহ ভিজিএফ কাডের্র সংখ্যা বৃদ্ধি করে সাধারন জনগনের জীবন মানন্নোয়নে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহন করে যখন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তখন বিএনপি-জামায়াত জোট নানা ধরনের অপতৎপরতা চালিয়ে দেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার যড়যন্ত্র করছে।’
জুড়ী :- ৯ ফেব্রুয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, জুড়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মণি, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: বদরুল হোসেন, জুড়ী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব আজির উদ্দিন আহমেদ প্রমুখ।
বড়লেখা :- এদিকে ৮ ফেব্রুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা প্রকল্প অফিসার আজাদের রহমান, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সিরাজ উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান মোঃ সুয়েব আহমদ, হুইপের একান্ত সহকারী সচিব কবিরুজ্জামান চৌধুরী, সাংবাদিক লিটন শরীফ, আওয়ামীলীগ নেতা নজব উদ্দিন প্রমুখ।