Sylhet Today 24 PRINT

মাধবপুরে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

মাধবপুর প্রতিনিধি |  ৩১ মে, ২০২৩

হবিগঞ্জের মাধবপুরে কৃষি জমি থেকে এক্সেভেটর দিয়ে মাটি উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) বিকাল ৩টার দিকে উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে সুলতানপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে মো. আরিফুল ইসলাম শাকিলকে ফসলি জমি থেকে এক্সেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কেটে পরিবেশ বিনষ্টের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত বিন কুতুব।

এসময় ভবিষ্যতে এরূপ কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য তাকে সর্তক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন মাধবপুর থানার কাশিমনগর ফাঁড়ির একদল পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.