Sylhet Today 24 PRINT

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইমাম হাফিজ মাওলানা আহমদ শফী

শান্তিগঞ্জ প্রতিনিধি |  ৩১ মে, ২০২৩

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন হাফিজ মাও. আহমদ শফী। বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন-২০২৩ অনুষ্ঠানে  তাকে শ্রেষ্ঠ ইমাম ঘোষণা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয় এর উদ্যোগে ফাউন্ডেশন অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়।

শ্রেষ্ঠ নির্বাচিত হওয়া মাওলানা আহমদ শফি জগন্নাথপুর শফিকুল আহমদ ভূঁইয়া জামে মসজিদের ইমাম, শফিকুল আহমদ ভূঁইয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক এবং বেগম নুর জাহান নূরানি ইসলামী কিন্ডার গার্ডেন ও এতিমখানার পরিচালক।

ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মহি উদ্দিন এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

সম্মেলনে সিলেটের বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় হাফিজ মাওলানা আহমদ শফীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.