Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ৪ ছাগল চোরকে আটক করলেন জনতা

কমলগঞ্জ প্রতিনিধি: |  ৩১ মে, ২০২৩

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের যোগিবিল-চিৎলিয়া থেকে ৩টি ছাগল চুরি করে সিএনজি চালিত অটোরিকশাযোগে পালানোর সময় জনতার হাতে আটক হয়েছে ৪ চোর।

বুধবার (৩১ মে) বেলা ২টায় ছলিমগঞ্জ-ভানুগাছ সড়কের শ্রীনাথপুর এলাকা থেকে আটক করে তাদের কমলগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

আটককৃতরা হচ্ছে- রাজনগর উপজেলার ডেফলউড়া গ্রামের ছালামত মিয়ার ছেলে লিক্সন মিয়া (২৫), গড়গাঁও গ্রামের ফজলুল হকের ছেলে শাবলু মিয়া (৩২), কামারচা গ্রামের আলকাছ মিয়ার ছেলে আল আমিন (২৬) ও ডেফলউড়া গ্রামের সিরাজ আহমদের ছেলে বেলাল আহমদ (১৬)।

এ সময় তাদের কাছ থেকে ৩টি ছাগল, ১টি সিএনজি চালিত অটোরিকশা. ১টি ছোরা ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.