Sylhet Today 24 PRINT

লালাবাজারে সড়কের পাশে পড়েছিলাে বৃদ্ধের মরদেহ

নিজস্ব প্রতিবেদক |  ০১ জুন, ২০২৩

সিলেট নগরের লালবাজার এলাকার সড়কের পাশ থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ মে) বেলা ৩টার দিকে নগরের বন্দরবাজারের লালবাজারে সড়কের পাশে হঠাৎ করেই পড়ে যান অজ্ঞাতনামা ওই বৃদ্ধ। সেখানেই প্রাণ হারান তিনি। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

তিনি বলেন- পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। এখনও নিহতের নাম-ঠিকানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে- অতিরিক্ত গরমে ওই ব্যক্তি মৃত্যু হয়েছে। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.