তাহিরপুর প্রতিনিধি | ০১ জুন, ২০২৩
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে বালিজুরী জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০২২সালের বালিজুরী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিজুরী জনকল্যাণ ফাউন্ডেশনের প্রথম আজীবন সদস্য, তাহিরপুর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আনিসুল হক।
বালিজুরী ইউপি প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া, শিক্ষক এনামুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকগণসহ বালিজুরী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।