জগন্নাথপুর প্রতিনিধি | ০১ জুন, ২০২৩
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার হবিবপুর এলাকায় ছালিক এম সোবহান কিন্ডারগার্টেনের উদ্যোগে প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত৬ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) দুপুরে প্রতিষ্ঠানের হলরুমের কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা সভাপতি ছালিক ওম সোবহানের সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেইনের পরিচালনায় এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস।
অন্যদের মধ্যে বক্তব্য দেন ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপক কান্তি দেব, কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাফিজ ইমদাদুর রহমান, ছালিক সোবহান কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক রুনু রানী বনিক, সমাজকর্মী আশরাফ আহমদ প্রমুখ।
পরে সংবর্ধিত বৃত্তিপ্রাপ্ত ৮ শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।