Sylhet Today 24 PRINT

সিলেটে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জানুয়ারী, ২০১৬

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় এর বিরুদ্ধে দায়েরকৃত এক মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের আদালত শুনানি (মামলা নং ২২১/১৫) শেষে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

গত ১৫ ডিসেম্বর ২০১৪ইং লন্ডনে তারেক রহমান বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেন। এর প্রতিবাদ জানিয়ে তার বিরুদ্ধে ২৪ ডিসেম্বর ২০১৪ তারিখে সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আলম সামাদ সিলেটের নিম্ন আদালতে মামলা দায়ের করেন।

সামাদের পক্ষে দায়েরকৃত মামলাটি পরিচালনা করেন এডভোকেট শাহ মোশাহিদ আলী, এডভোকেট মাহফুজুর রহমান, এডভোকেট সুরুজ আলী, এডভোকেট সুয়েব আহমদ, এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন ও টিপু রঞ্জন দাস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.