Sylhet Today 24 PRINT

টাঙ্গুয়ায় হাওর সম্প্রীতি ও পূর্ণিমা উৎসব

তাহিরপুর প্রতিনিধি |  ০৪ জুন, ২০২৩

মাদার ফিসারিজ খ্যাত রামসার সাইট টাঙ্গুয়ার হাওরে এবার হাওর সম্প্রীতি ও পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার এই আয়োজন করেছে তাহিরপুর নৌ পর্যটন শিল্প ও সমবায় সমিতি। বাস্তবায়নে সহযোগিতায় ছিল বাংলাদেশে ট্যুরিজম বোর্ড ও গবেষণা প্রতিষ্ঠান ডাহুক।

উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেন শত শত পর্যটক ও সৌন্দর্যপিপাসু নানান বয়সের মানুষ।

ডাহুকের প্রতিষ্ঠাতা মাগফি রেজা সিদ্দিক বলেন, নৌপর্যটনকে ব্যাপক ভাবে প্রচার করতে এই আয়োজন করা হয়েছে। পূর্ণিমার চাঁদের আলোয় স্থানীয় শিল্পী আর ঢাকা থেকে যাওয়া লোক সংগীত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজন চলে।

তাহিরপুর নৌ পর্যটন শিল্প ও সমবায় সমিতির সভাপতি শাহীনুর তালুকদার জানান, টাঙ্গুয়ার হাওর মুগ্ধ ভ্রমণপিপাসুদের সঙ্গে তাহিরপুরের সাধারণ মানুষের যোগাযোগ দীর্ঘদিনের। সেই সৌহার্দ্যকে আরও জোরদার করার প্রয়াসেই এবার তাহিরপুর নৌপর্যটন শিল্প সমবায় সমিতির এই আয়োজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.