Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে খামারির গরুর মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি: |  ০৪ জুন, ২০২৩

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেবি বেগম নামের এক খামারির একটি গরু মারা গেছে।

শনিবার সন্ধ্যার দিকে উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর এলাকায় এ্ই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আরাফাত হোসেন ফরহাদ জানান, শনিবার বিকেলে হোসেনপুর এলাকার একটি মাঠে গরুটি ঘাস খাচ্ছিলো। সন্ধ্যার দিকে খামারি বেবি বেগম তার গরু নিতে এসে দেখেন গরুটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে জড়িয়ে পড়ে আছে। পরে তার কান্নাকাটির শব্দে স্থানীয়রা এগিয়ে এসে দেখেন গরুটি বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। মারা যাওয়া গরুটির মূল্য প্রায় ১ লাখ টাকা হবে বলে তিনি জানান খামারি মালিক বেবি বেগম।

এবিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া কার্যালয়ের বিক্রয় ও বিতরণ বিভাগের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী রাসেল আহমাদ বলেন, খবর পেয়ে বিদ্যুতের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার বলেন, বিষয়টি মর্মান্তিক। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের কোনো ত্রুটি ছিলো কিনা তা খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.