Sylhet Today 24 PRINT

বড়লেখায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

বড়লেখা প্রতিনিধি |  ০৭ জানুয়ারী, ২০১৬

বড়লেখা উপজেলার ইটাউরী মহিলা আলিম মাদ্রাসার ২০১৫ সালের ৩০ জন আলিম উত্তীর্ণ মেধাবী কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সপ্তাহ ব্যাপি শিক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ সভা বৃহস্পতিবার মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে আলিম উত্তীর্ণ বিদায়ী কৃতি শিক্ষার্থী ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী ছাত্রীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন পার্শ্ববর্তী উপজেলা বিয়ানীবাজার কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল্লাহীল বাকী চৌধুরী।

ইটাউরী মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল আহাদ খানের সভাপতিত্বে মাদ্রাসার ছাত্রী সংসদের সভাপতি ও শিক্ষক ইরশাদ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহবাজপুর স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক হেলাল উদ্দিন, সাংবাদিক ও প্রাক্তন শিক্ষক আব্দুর রব, ইউপি সদস্য মিছবাউল হক মিনু, মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আব্দুর রহমান, ফয়জুর রহমান, শিক্ষক হাফেজ ছফর উদ্দিন, আব্দুল মুকিত, ছাত্রী সংসদের সহসভাপতি আফরোজা সুলতানা বুশরা, সম্পাদিকা রোমানা আক্তার রুমি, আলিম উত্তীর্ণ সংবর্ধিত শিক্ষার্থী তাহমিনা আক্তার মুন্নি, সোমা আক্তার দিনা, মাছুমা আক্তার শিরিন। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অভিনন্দনপত্র পাঠ করে তাছলিমা জাহান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.