Sylhet Today 24 PRINT

কিশোরকে কাঁচি দিয়ে কুপিয়ে হত্যা, মামা কারাগারে

জগন্নাথপুর প্রতিনিধি: |  ০৫ জুন, ২০২৩

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভাগনেকে কাঁচি দিয়ে কুপিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার আজিদ আলীকে (৩২) কারাগারের পাঠানো হয়েছে।

আজ সোমবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ ঘটনায় গতকাল রোববার নিহত মুক্তার মিয়ার (১৭) মা আলেয়া বেগম বাদী হয়ে আজিদ আলীর বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ভাগনেকে কাঁচি দিয়ে হত্যার মামলায় মামা আজিদকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যায় ব্যবহৃত কাঁচি জব্দ করা হয়েছে।

গত রোববার উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাঠালখাইড় কান্দি গ্রামে ধান ও গরু বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে ভাগনে মুক্তার মিয়াকে কাপড় কাটার কাঁচি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন তার আপন মামা আজিদ। পরে স্থানীয় ও পরিবারের লোকজন মুক্তারকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.