Sylhet Today 24 PRINT

মাধবপুরে গলায় ফাঁসে যুবকের আত্মহত্যা

মাধবপুর প্রতিনিধি |  ০৮ জুন, ২০২৩

হবিগঞ্জের মাধবপুর ইদন মিয়া (৩০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার গভীর রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনাটি ঘটে।

ইদন মিয়া চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের ধনু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে পরিবারের সবার অজান্তে নিজের বসত ঘরে তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ইদন মিয়া। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ হোসেন তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, ইদন মিয়ার আত্মহত্যার কারণ জানতে কাজ করছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.