Sylhet Today 24 PRINT

চৌহাট্টার সড়কে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির মরদেহ

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুন, ২০২৩

সিলেট নগরের চৌহাট্টার সড়কে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) বেলা আড়াইটার চৌহাট্টাস্থ আলিয়া মাদরাসা সংলগ্ন ফুটপাত থেকে দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত যুবকের নাম মোহাম্মদ আব্দুল্লাহ (২৮)। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার উপর সাতাইন গ্রামের হবিউল্লাহ’র ছেলে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে শাহজালাল মাজার ফাড়ির ইনচার্জ পুলিশের উপ পরিদর্শক (এস আই) কাজী জামাল জানান, আব্দুল্লাহ নামের ওই ব্যক্তি বিশেষ চাহিদা সম্পন্ন। মনে হচ্ছে তিনি অপুষ্টিজনিত রোগে ভোগছিলেন। স্থানীয়রা ফুটপাতে লাশ পড়ে থাকতে দেখে খবর দিলে আমরা এসে মরদেহ উদ্ধার করি। মরদেহ উদ্ধারের পর মো. লোকমান হেকিম নামক এক রিকশাচালক আব্দুল্লাহকে শনাক্ত করেন।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃতের স্বজনদের খুঁজে বের করে লাশ হস্তান্তর করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.