Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে সন্ধ্যা হতেই ডাকাতি, ৫ লাখ টাকার মালামাল লুট

সোমবার রাত ৮টার দিকে বালাগঞ্জ পূজা উদ্যাপন কমিটির সভাপতি সত্যেন্দ্র কুমার দেব’র মেয়ের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা ৭ ভরি স্বর্ণ, ৩টি মোবাইল ফোন সেট, নগদ ২০ হাজার টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

সিলেটটুডে ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০১৫

 সিলেটের ওসমানীনগর থানার হুলিয়ারবন্দ গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাত ৮টার দিকে বালাগঞ্জ পূজা উদ্যাপন কমিটির সভাপতি সত্যেন্দ্র কুমার দেব’র মেয়ের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা ৭ ভরি স্বর্ণ, ৩টি মোবাইল ফোন সেট, নগদ ২০ হাজার টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতাকর্মীরা।

বালাগঞ্জ পূজা উদ্যাপন কমিটির সভাপতি সত্যেন্দ্র কুমার দেব জানান, তার মেয়ের স্বামী রূপক দাস প্রবাসে থাকায় তিনি দুই সন্তান নিয়ে একাই  হুলিয়ারবন্দ গ্রামে বসবাস করতেন।

সোমবার রাত ৮টার দিকে কয়েকজন ডাকাত তার মেয়ের ঘরে প্রবেশ করে অস্ত্র ঠেকিয়ে ৭ ভরি স্বর্ণ, ৩টি দামি মোবাইল ফোন সেট, নগদ ২০ হাজার টাকা ও বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। যার আনুমানিক মূল প্রায় ৫ লাখ টাকা বলে জানিয়েছেন তিনি।

ডাকাতির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, এডিশনাল এসপি গোপাল চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, ওসমানীনগর থানা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, ওসমানীনগর থানা আওয়ামী লীগ নেতা চয়ন পাল, থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা চঞ্চল পাল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রশিদুল ইসলাম রাশেদ, মহানগর ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুহেল তালুকদার, যুবলীগ নেতা মিজান খান, জেলা ছাত্রলীগ নেতা আব্দুল গফুর, ফয়জুল ইসলাম, মিনা রাব্বানী, রূপক দেব, ওসামনীনগর থানা ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.