Sylhet Today 24 PRINT

কবিরাজের বাড়িতে নিয়ে যাওয়ার পথে মেয়েকে ধর্ষণ, ধর্ষক বাবা গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ০৯ জুন, ২০২৩

প্রতীকী ছবি

কবিরাজের বাড়িতে নিয়ে যাওয়ার পথে মেয়েকে ধর্ষণের অভিযোগে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জুন) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ৫৫ বছর বয়সী ফারুক মিয়া পশ্চিম মাধবপুর কলেজ পাড়ার মৃত জবান আলীর ছেলে।

রাত পৌনে ১২টায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক সাংবাদিকদের এ তথ্য জানান।

রাতেই ধর্ষণের শিকার তরুণী তার বাবার নামে থানায় মামলা দায়ের করেন। পরে ডাক্তারি চিকিৎসার জন্য পুলিশ মেয়েটিকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় কারণে ফারুক মিয়ার মেয়ে তার বাড়িতেই থাকতেন। গত বুধবার রাতে ফারুক তার মেয়েকে কবিরাজের বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে নদীর পাড়ে নিয়ে ধর্ষণ করেন। এরপর একটি মাঠে নিয়ে ফের ধর্ষণ করে মেয়েটিকে বাড়িতে রেখে পালিয়ে যান।

নির্যাতনের শিকার মেয়ে বৃহস্পতিবার ধর্ষণের ঘটনা মাধবপুর থানায় জানান। রাতে মাধবপুর থানার উপ পরিদর্শক (এসআই) রাজীব রায়, মানিক কুমার সাহা ও জাহাঙ্গীর আলম বিজয় নগরে অভিযান চালিয়ে ফারুককে গ্রেপ্তার করে এনেছেন।

মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “ওই মেয়ে তার বাবার দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন বলে পুলিশ নিশ্চিত হয়েছে। গ্রেপ্তার ফারুককে আদালতে সোপর্দ করা হবে।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.