Sylhet Today 24 PRINT

ইজতেমায় যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত ১

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জানুয়ারী, ২০১৬

বিশ্ব ইজতেমায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী।

নিহত মুসল্লির নাম মুফতি তাহির হোসাইন মাসুম। হোসাইন মাসুম বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রামের আব্দুল কুদ্দুস এর পুত্র।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে বিশ্ব ইজতেমায় যাওয়ার পথে সিলেট-ঢাকা মহাসড়কের বি বাড়িয়ার সরাইলের বর্শিউড়া নামক স্থানে এনা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটিতে ২৬ জন যাত্রী ছিলেন।

আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত মুফতি তাহির হোসাইন মাসুম জামেয়া দারুল উলুম দেউলগ্রাম মাদরাসার শিক্ষক। ৪ বোন ও ২ ভাইয়ের মধ্যে মাসুম ছিলেন ৫ম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.