Sylhet Today 24 PRINT

সিসিক নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ে সিইসি

নিজস্ব প্রতিবেদক |  ১০ জুন, ২০২৩

আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

শনিবার (১০ জুন) সকাল ১০টায় নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ প্রতিবেদন পকাশের সময় পর্যন্ত সভা চলছিল।

সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেনর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত আছেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম, সিলেট ইলিয়াছ শরিফ, সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান ও সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের।

এছাড়াও আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (হাতপাখা)সহ অন্য প্রার্থীরাও উপস্থিত রয়েছেন।

এছাড়া মতবিনিময় সভায় অংশ নিয়েছেন নির্বাচন কাজে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ নির্বাচন উপলক্ষে আয়োজিত সভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মেয়র প্রার্থীসহ কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিল প্রার্থীরা অংশ নিচ্ছেন।

সভায় প্রার্থীদের বিভিন্ন প্রশ্ন ও অভিযোগ সম্পর্কে উত্তর দিবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এবং সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সিলেট সিটি করপোরেশনে এবারই প্রথম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.