Sylhet Today 24 PRINT

ভারতের সেভেন সিস্টার্স রাজ্যের মুখ্যমন্ত্রীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আম উপহার

জৈন্তাপুর প্রতিনিধি |  ১০ জুন, ২০২৩

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের আসাম-মেঘালয়সহ উত্তর-পূর্ব রাজ্যগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রতি বছরের মত এছরও সেভেন সিস্টার্স রাজ্যের মুখ্যমন্ত্রীদের জন্য উপহার হিসাবে রাজশাহীর ৩ হাজার কেজি, ৬ শত কাটুন আম উপহার পাঠিয়েছেন।

শনিবার (১০ জুন) দুপুরে তামাবিল স্থলবন্দরে আসামের গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনের কর্মকর্তাদের কাছে উপহারের এসব আম হস্তান্তর করা হয়।

উপহারের আম গ্রহণ করেন গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনের প্রশাসনিক কর্মকর্তা অমলজ্যোতি বড়ুয়া, সহকারী কনস্যুলার বিশ্বজিত চক্রবর্তী, জনসংযোগ কর্মকর্তা ফেরদৌস সরকার।

প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের আম হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন তামাবিল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম, তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সহ-সভাপতি আলহাজ্ব মো. জালাল উদ্দিন, মেঘালয় চেম্বার অব কমার্সের জেনারেল সেক্রেটারি ডলি খংলা, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, তামাবিল ইমিগ্রেশন উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রুনু মিয়া, সানাউল হক রমজান, ব্যবসায়ী রফিক সিকদার রাফিসহ স্থানীয় সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ব্যবসায়ীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.