Sylhet Today 24 PRINT

মাধবপুরে জীবিকার অবলম্বন সিএনজি অটোরিকশা দুর্বৃত্তের আগুনে পুড়ে শেষ

মাধবপুর প্রতিনিধি |  ১০ জুন, ২০২৩

হবিগঞ্জের মাধবপুরে সিএনজি চালিত একটি অটোরিকশা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতে উপজেলার পরমানন্দপুর গ্রামের এ ঘটনা ঘটে।

পরমানন্দপুর গ্রামের ক্ষতিগ্রস্ত অটোরিকশা মালিক বিল্লাল মিয়া জানান, অনেক কষ্ট করে কিছু টাকা পয়সা জমিয়ে একটি পুরাতন সিএনজি অটোরিকশা কিনে তা থেকে যা আয় হত এ থেকে তাদের সংসার চলত। শুক্রবার রাতে বাড়ির সামনে অটোরিকশা রেখে ঘুমিয়ে পড়লে রাতে দুর্বৃত্তরা অটোরিকশা আগুন ধরিয়ে দেয়। এতো মুহূর্তেই অটোরিকশাটি পুড়ে যায়।

মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই অনিক দেব জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বিল্লাল মিয়া মাধবপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.