Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে দুর্ঘটনায় আহত পথচারী, চালক পলাতক

কমলগঞ্জ প্রতিনিধি |  ১০ জুন, ২০২৩

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজার চৌমুহনী এলাকায় শনিবার (১০ জুন) বিকাল সাড়ে ৫টায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পথচারী (৩০) গুরুতর আহত হয়েছেন।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাস আটকে দিলে অবস্থা বেগতিক দেখে বাস চালক গাড়ি রেখে কৌশলে পালিয়ে যায়। স্থানীয়রা আহত পথচারীকে দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শমশেরনগর বাজার চৌমোহনা এলাকায় রাস্তার উপরে ফলের দোকান বসার কারণে সৃষ্ট যানজটে এই দুর্ঘটনা ঘটে। এ সময় পথচারীর ডান পা ভেঙে যায়। তাৎক্ষণিকভাবে পথচারীর নাম পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কাশী শর্মা ঘটনাস্থলে গিয়ে বাস ও অটোরিকশা আটক করেন।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শামীম আকনজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.