Sylhet Today 24 PRINT

বকেয়া ১৪ কোটি টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

নিজস্ব প্রতিবেদক |  ১২ জুন, ২০২৩

বকেয়া ১৪ কোটি টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করেছে সিলেট সিটি করপোরেশন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিদ্যুৎ বিলের চেক প্রদান করা হয়।

রোববার নগর ভবনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের ডিভিশন ১, ২, ৩, ৪ ও ৫ এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিদ্যুৎ বিলের ১৪ কোটি ১১ লাখ ২ হাজার ৯২৯ টাকার চেক হস্তান্তর করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন- সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী আব্দুল কাদের, সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম, বিদ্যুৎ উন্নয়ন সিলেটের ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী ফজলুল করীম, ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন, ডিভিশন-৩ এর নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকার, ডিভিশন-৪ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, সিসিকের হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনছুফ ও সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.