Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে কৃষকের মধ্যে বীজ সার বিতরণ

জগন্নাথপুর প্রতিনিধি |  ১২ জুন, ২০২৩

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কৃষি অধিদপ্তরে আয়োজনে কৃষকদের মধ্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ জুন) দুপুরে এ বিতরণী কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হোসেন লালন, জগন্নাথপুরের ইউএনও সাজেদুল ইসলাম, কৃষি কর্মকর্তা কাউসার আহমদ প্রমুখ।

কৃষি কর্মকর্তা কাউসার আহমদ জানান, আমন আবাদ বৃদ্ধিতে কৃষকদের উদ্বুদ্ধকরণের জন্য বিনামূল্যে জগন্নাথপুরের এক হাজার কৃষকদের মধ্যে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ এমওপি সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল আমরা ১০০ জন কৃষকদের বিতরণ করেছি। পর্যায়ক্রমে অন্যদেরও দেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.