Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে তীরবিদ্ধ হয়ে সৌদি প্রবাসী আহত, গ্রেপ্তার ১

চুনারুঘাট প্রতিনিধি |  ১২ জুন, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০ নম্বর মিরাশি ইউপির বাসুল্লা গ্রামের সৌদি আরব প্রবাসী কাজী মো. জাহাঙ্গীর মিয়াকে (৪৫) একদল দুর্বৃত্ত তীর মেরে গুরুতর আহত করেছে।

আহত প্রবাসী কাজী রইছ আলী ওরফে ময়না মিয়ার পুত্র।

রোববার (১১ জুন) রাত ৮টার দিকে ঘটনা এই ঘটনায় সোমবার ভোররাতে থানার পুলিশ রাজন মিয়া (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত রাজন মিয়া ওই গ্রামের কালা মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর মিয়া নিজ বাড়ি থেকে বাসুল্লা বাজারের উদ্দেশ্যে বের হয়ে তার নিজ মোটরসাইকেলে বসে ফোনে কথা বলছিলেন, হঠাৎ একদল দুর্বৃত্ত জাহাঙ্গীর মিয়ার উপর এলোপাথাড়ি তীর ছুড়তে থাকে।

রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে চুনারুঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি মো. রাশেদুল হক। তিনি বলেন, চুনারুঘাট থানায় নিয়মিত মামলা হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.