Sylhet Today 24 PRINT

বালাগঞ্জে ছুরিকাঘাতে নর্থ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক |  ১৩ জুন, ২০২৩

সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থী বালাগঞ্জে ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

সোমবার (১২ জুন) বিকেল সাড়ে চারটার দিকে বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের বনগাঁও গ্রামে মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে।

নিহত বিশ্ববিদ্যালয় ছাত্রের নাম আতিকুর রহমান (২৫)। বনগাঁও গ্রামের এখলাছুর রহমানের পুত্র এবং নর্থ ইস্ট ইউনিভার্সিটির সিএসই দ্বিতীয় বর্ষের ছাত্র।

পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, সোমবার সকালে আতিকুর রমান একটি বিদ্যালয়ে ইন্টারভিউ শেষ করে বাড়ি ফেরার পথে কয়েকজন যুবক তাকে ছুরিকাঘাত করেন।

এরপর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যা ছয়টার দিকে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক আতিকুরকে মৃত ঘোষণা করেন।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে বাড়ির প্রতিবেশীর সঙ্গে পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আমার দুইজনকে আটকও করেছি। ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.