Sylhet Today 24 PRINT

সিলেটে বিনিয়োগে আগ্রহী অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক |  ১৩ জুন, ২০২৩

সিলেটে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী’র সাথে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ড. সাচা ব্লুমেন এ আগ্রহের কথা জানান।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে সিটি করপোরেশনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে কাজ করবেন এবং পর্যটন, শিক্ষাসহ অন্যান্য খ্যাতে সিলেট তথা বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে অস্ট্রেলিয়ান সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৩ জুন) সকালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কুমারপাড়াস্থ বাস ভবনে সাথে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ড. সাচা ব্লুমেনর সৌজন্য সাক্ষাৎ হয়।

সৌজন্য সাক্ষাতে দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মাধ্যমে সম্ভাবনাময় খাতে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সৃষ্টির উপর গুরুত্বারোপ করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের সাথে অস্ট্রেলিয়ান সিটি কর্পোরেশনের মধ্যে সিস্টার সিটির সম্পর্ক উন্নয়ন বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী প্রস্তাব দেন। সিসিক মেয়রের এই প্রস্তাবকে স্বাগত জানান ড. সাচা ব্লুমেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র পত্নী সামা হক চৌধুরী, মেয়রর সহকারী একান্ত সচিব মো. সোহেল আহমদ, সিসিকের আইটি কনসালটেন্ট মো. সাদাত হোসেন খান, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ, মেয়রের ব্যক্তিগত সহকারী মো. মুহিবুল ইসলাম ইমন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.