Sylhet Today 24 PRINT

৯ ফুট লম্বা অজগর সাপকে পিটিয়ে হত্যা

তাহিরপুর প্রতিনিধি  |  ১৩ জুন, ২০২৩

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নয় ফুট লম্বা একটি অজগর সাপ পিটিয়ে মেরে ফেলেছে কয়েকজন যুবক। সাপটি হত্যার দৃশ্যভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছেড়েছেন স্থানীয় এলাকাবাসী।

মঙ্গলবার(১৩ জুন)সকালে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর গ্রাম সংলগ্ন এলাকায় এমন ঘটনা ঘটে।

১ মিনিট ৩৩ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, সাপটিকে মেরে হাতে নিয়ে দেখাচ্ছেন এক যুবক। পাশে রয়েছেন উৎসুক নানান বয়সের মানুষ। অজগর সাপটি নম্বায় প্রায় ৯ফুট।

স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন মেঘালয় পাহাড় ঘেষা। পাহাড় থেকে একাধিক ছড়া এসে নেমেছে হাওরে। এই সব ছড়া দিয়ে প্রায়ই অজগরসহ বিভিন্ন বন্যপ্রাণি আসে।  এসব প্রাণি ভয়ে মানুষ মেরে ফেলে। আজ সকালে শ্রীপুর বাজার পাশে জমিদার বাড়ির সামনে হাওরে স্থানীয় জেলেরা মাছ ধরার জন্য বড় ছাই পেতে রাখে সকালে এই সাপটি এসে মাছ খেতে গিয়ে জেলেদের চোখে পড়লে কয়েকজন জেলে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।

সুনামগঞ্জ জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মাহমুদুল হক খান বলেন, তাহিরপুর উপজেলায় একটি অজগর সাপকে পিটিয়ে হত্যা করার খবর পেয়েছি। এ ঘটনায় বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ আইনে ব্যাবস্থা গ্রহণের জন্য মৌলভীবাজার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা জানান, অজগর সাপ মেরে ফেলার বিষয়ে কেউ আমাকে জানায়নি। খোঁজ নিয়ে বিষয়টি দেখছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.