Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ যুবক আটক

চুনারুঘাট প্রতিনিধি |  ১৪ জুন, ২০২৩

প্রতীকী ছবি

হবিগঞ্জের চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

আটক সজিব মিয়া (২৫) উপজেলার পশ্চিম ডুলনা এলাকার ফজলু মিয়ার পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ২ নম্বর আহম্মদাবাদ ইউপির রাজার বাজার এলাকায় থানার এসআই অজিত কুমার তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সজিব মিয়াকে ১০ কেজি গাঁজাসহ আটক করে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইন মামলা দিয়ে দুপুরে পুলিশ হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।

চুনারুঘাট থানার ওসি মো. রাশেদুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.