সিলেটটুডে ডেস্ক | ১০ ফেব্রুয়ারী, ২০১৫
সুনামগঞ্জে পুরাতন জেলখানাকে সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাস ও বর্ধিত ক্যাস্পাস উদ্বোধন করা হয়েছে। গত রোববার বিকেল ৪টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে পুরাতন জেলখানা ভবনটির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। এ উপলক্ষেএক সংক্ষিপ্ত আলোচনা সভা অুনষ্ঠিত হয়। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবজিৎ সিংহের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য এডভোকেট শামছুন্নাহার বেগম শাহানা রব্বানী, পুলিশ সুপার মো. হারুন অর রশিদ,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও পৌরসভার জননন্দিত মেয়র আইয়ূব বখত জগলুল, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আপ্তাব উদ্দিন, এডভোকেট রাইছ উদ্দিন, এডভোকেট সুরেশ দাস, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নান্টু রায়, জেলা কৃষকলীগের সভাপতি সুবির তালুকদার বাপ্টু, সাধারণ সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা শ্রমিকলীগের সভাপতি সিরাজুর রহমান, সাধারণ সম্পাদক মো. ফজলুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রমা দাস প্রমুখ। উপস্থিত গণ্যমান্য ব্যাক্তিরা এই সরকারী মহিলা কলেজের ছাত্রীনিবাস ও বর্ধিত ক্যাস্পাসটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণের জন্য প্রধান অতিথির নিকট দাবি জানান।